ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৫
  • ৫৬৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:- নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।  বাংলাদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, প্রাণিজ আমিষের যোগান, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনের ধারাকে অব্যাহত রাখার প্রয়াসে প্রতি বছরের ন্যায় এবারও মৎস্য সপ্তাহ(২৪-৩০ জুলাই) উদযাপন উপলক্ষে 'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩' এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।জেলা মৎস্য দপ্তর নড়াইলের বাস্তবায়নে সকাল সাড়ে ৯টায় নড়াইল সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে নড়াইল সদর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে জেলা প্রানী সম্পদ কার্যালয় পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও পুলিশের বাদকদল সহযোগে র‌্যালি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সমাপণীতে মৎস্যচাষী/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে সম্মানিত
অতিথিবৃন্দ মৎস্য চাষে তাদের সফলতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৫জন সফল উদ্যোক্তা মৎস্য চাষীকে সম্মানা ক্রেষ্ট ও সার্টিফিকেট পুরস্কার
তুলে দেন।এতে প্রধান অতিথি হিসেবে উক্ত মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন প্রমুখ।সমাপণীতে মৎস্যচাষী/ব্যক্তি/উদ্যোক্তা/প্রতিষ্ঠানকে সম্মানিত অতিথিবৃন্দ
মৎস্য চাষে তাদের সফলতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা  এইচ. এম. বদরুজ্জামান ।অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক এম এইস সোহেল,সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হক,জেলা মৎস্য চাষী সমিতির সভাপতি আকরাম সাহিদ চুন্নু প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat