ব্রেকিং নিউজ :
ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর জাপানের সঙ্গে ইপিএ বাংলাদেশের জন্য যুগান্তকারী: প্রধান উপদেষ্টা শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলার অধিকতর অভিযোগ গঠন শুনানি ২ মার্চ নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য : শারমীন এস মুরশিদ এই নির্বাচন দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ : তারেক রহমান দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ৯১৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশের জলাভূমির বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরূদ্ধারে নিরলসভাবে কাজ করছে।  তিনি বলেন, এজন্য সরকার বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০,  জাতীয় অভিযোজন পরিকল্পনা, আপডেট করা এনডিসি, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা তৈরি করেছে।  এসব পরিকল্পনা দেশের জলাভূমি সংরক্ষণ, পুণরূদ্ধার ও তাদের বাস্তুতন্ত্রের ব্যবহারকে উন্নীত করতে ব্যাপক ভূমিকা পালন করবে। শাহাব উদ্দিন আজ রাজধানীর আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তর মিনায়তনে “ইকোসিস্টেম রেস্টোরেশন ইন দ্য কনটেক্সট অফ ক্লাইমেট অ্যান্ড আদার ভালনারেবিলিটি” বিষয়ক কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ) শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন। 
জাতিসংঘের বাস্তুতন্ত্র পুনরূদ্ধার দশকে  জলাভূমি সংরক্ষণের জন্য সকল দেশকে এক সঙ্গে কাজ করতে হবে উল্লেখ করে শাহাব উদ্দিন বলেন, আমাদের অবশ্যই টেকসই পানি ব্যবস্থাপনা নীতি এবং অনুশীলনগুলি প্রচার করতে হবে, যা পানির গুণমান উন্নত করতে, দূষণ কমাতে এবং মিঠাপানির ব্যবস্থার সংযোগ রক্ষা এবং জলাভূমি ধ্বংসের  হোতাদের মোকাবেলা করতে সহায়ক ভূমিকা পালন করবে৷
মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ দূত  এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রইস হাসান সরোয়ার এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর এনভায়রনমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের নির্বাহী পরিচালক মালিক ফিদা আবদুল্লাহ খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat