ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ৬৮১৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু এবং নতুন ১১১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ৯ বছরের শিশু মোহাম্মদ ইমরান মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ বিকেলে জানিয়েছে, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার এ শিশুটিকে সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনএস ১ ভ্যারিয়েন্টে আক্রান্ত ইমরান পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ২৩ জনের মৃত্যু হলো।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১১১ রোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ২৩ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫২ জনে। এদের ১৩৯৯ জন সরকারি হাসপাতালে এবং ৯৫৩ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৭৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৯ জন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat