ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ৮১৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বল হাতে জোড়া উইকেট নিয়ে জিম আফ্রো টি-টেন লিগে বুলাওয়ায়ো ব্রেভসের জয়ে অবদান রাখলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। গতরাতে বুলাওয়ায়ো ৩ রানে হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা কেপ টাউন স্যাম্প আর্মিকে। ম্যাচে ২৫ রানে ২ উইকেট নেন তাসকিন। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচ দলের টুর্নামেন্টে টেবিলের তলানিতে ব্রেভস।  
হারারে স্পোটর্স ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ব্রেভস। জিম্বাবুয়ের ইনোসেন্ট কাইয়ার হাফ-সেঞ্চুরিতে ১০ ওভারে ৩ উইকেটে ১২৫ রান তুলে ব্রেভস। ৪টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৫২ রান করেন কাইয়া।
জবাবে প্রথম ওভারেই বল হাতে আক্রমনে আসেন তাসকিন। ওভারের শেষ দুই বলে ১টি করে চার ও ছক্কা মারেন কেপ টাউনের আফগানিস্তানী ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।
তাসকিনের করা দ্বিতীয় ওভারের শুরুতেও চড়া ছিলেন গুরবাজ। প্রথম তিন বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন গুরবাজ। চতুর্থ বলে গুরবাজকে শিকার করেন তাসকিন। ৩টি চার ও ৫টি ছক্কায় ১৮ বলে ৪৫ রান করেন গুরবাজ।
ওভারের পঞ্চম ডেলিভারিতে দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটসকে খালি হাতে প্যাভিলিয়নে ফেরত পাঠান তাসকিন।
৪ দশমিক ৪ ওভারে উদ্বোধনী জুটিতে ৬৫ রান আসার পরও ম্যাচটি হারতে হয় কেপ টাউনকে। ১০ ওভার ৪ উইকেটে ১২২ রান করে তারা। ২ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। ম্যাচ সেরা হন কাইয়া।
এখন পর্যন্ত এবারের আসরে ৬ ম্যাচে ৯০ রানে ৮ উইকেট নিয়েছেন তাসকিন। এরমধ্যে মাত্র এক ম্যাচে উইকেটশূন্য ছিলেন  বাংলাদেশী এ পেসার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat