ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ৮০৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় আছেন বলেই দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আর শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখনই এগিয়ে যায় তখনই একটি মহল বিভিন্ন ষডযন্ত্র করে দেশকে পিছনের দিকে ঠেলে দেয়ার অপচেষ্টায় লিপ্ত থাকে।
আজ বৃহস্পতিবার দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ ও র‌্যালি শেষে এক সুধি সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, শুধু নেতা হলেই হবে না, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে দেশ প্রেম আছে, মেধা আছে, দুরদর্শিতা আজে, প্রজ্ঞা আছে, এই ধরনের নেতৃত্ব  দেশে আর দ্বিতীয় কেউ নেই।
তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর সেবা কি জিনিস দেশের জনগণ তা ভুলে গিয়েছিল। তিনি বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন এক নম্বরে রয়েছে। মৎস্য উৎপাদন প্রবৃদ্ধিতে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরনে আমরা তৃতীয় স্থানে। স্থলপদ, জলপদ ও আকাশ পদে এখন মানুষ অবাদে যাতায়াত করতে পারছে।
উন্নয়ন মুখী ডিজিটাল বাংলাদেশ সফল হয়ে আগামীতে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, আগামী ২০৪১ সালের আগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সফল হবে। এই প্রত্যাশা বাস্তবায়নে শেখ হাসিনার হাতকে শক্তিশালীর করার লক্ষ্যে আগামী ২ আগস্ট রংপুর বিভাগীয় শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে সকলের প্রতি তিনি আহ্বান জানান।
দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ডালিম সরকার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সহ-সভাপতি মো. নঈম শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাহিদ হোসেনসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat