ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৭৯২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, হত্যা, ষড়যন্ত্র, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল  ১০টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, বিএনপি-জামায়াত দেশে আবারো নৈরাজ্যের অপচেষ্টা করছে। তারা যদি মানুষের জান-মাল ক্ষতি করার চেষ্টা করে তাদের কোন ধরণের ছাড় দেয়া হবেনা। বাংলার জনগণ এবার তাদের লাল কার্ড দেখিয়ে রাজনীতির মাঠ থেকে বিদায় করবে।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুনের সভাপতিত্বে সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ আহবায়ক সফিকুল ইসলাম বাদল প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে একইস্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat