ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৭৮৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৪৮ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৭১ জনের।  স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়ে বলা হয়, আজ সংক্রমণ বেড়েছে দশমিক ৮২ শতাংশ। শনিবার শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯১ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৪ দশমিক ৭৩ শতাংশ। 
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ১১ হাজার ৭৪১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৪১০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।
এদিকে করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৭২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১১ হাজার ৩৪১ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat