ব্রেকিং নিউজ :
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালু করল জাপান গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর সাজা বাতিলের আবেদন মার্কিন চাপে বিমান জ্বালানি সরবরাহ স্থগিত করছে কিউবা নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল বড় হারের স্বাদ নিয়ে বিশ্বকাপ অভিষেক ইতালির পরীমণিকে ‘হ ত্যা’র হুমকি এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৭৯২১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের জনপ্রিয় একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার আর নেই। আজ বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৪৫ বছর। 
তিনি বেশ কিছুদিন যাবত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ নিজ এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং একইসাথে তার পরিবারের শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 
তথ্যমন্ত্রী ক্যান্সারের সাথে যুদ্ধরত আজাদ তালুকদারের চিকিৎসার নিয়মিত খোঁজ খবর রাখতেন। কয়েকদিন আগেও হাসপাতালে তাকে দেখতে গেছেন।আজ বাদ যোহর চট্রগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম, দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় ও রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আজাদ তালুকদারের দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat