ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৯১৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বলেছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ তথা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে পার্বত্য তিন জেলার উন্নয়নে বোর্ড কাজ করছে। 
তিনি বলেন, ‘আমরা কখনো চাই না পার্বত্য চট্টগ্রামে কোন দাঙ্গা সংঘাত বিরাজমান থাকুক। এখানে এমন কিছু ঘটুক যাতে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়।’
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে চেয়ারম্যান একথা বলেন।
তিনি বলেন, ‘আমরা চাই সবাই হাতে হাত মিলিয়ে পার্বত্য এলাকার উন্নয়নে কাজ করুক। আমরা উন্নয়নের লক্ষ্যে ও দেশকে সামনের দিকে এগিয়ে নিতে একযোগে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করছে, ভবিষ্যতেও করবে।’
এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পার্ঘ অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সপ্রদীপ চাকমা। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সহধর্মিনী নন্দিতা চাকমা, বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নূরুল আলম চৌধুরী, সদস্য-বাস্তবায়ন হারুন অর রশিদ, সদস্য-পরিকল্পনা জসিম উদ্দিন, খাগড়াছড়ি ইউনিটের নির্বাহী প্রকৌশলী মুজিবুল আলম, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জুবায়ের আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মংছেনলাইন রাখাইন, রাঙ্গামাটি ইউনিটের নির্বাহী প্রকৌশলী শষিত চাকমাসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
এর আগে আজ সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat