ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ৮৬৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু এবং নতুন করে ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মনোয়ারা বেগম নামে এক নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মৃত্যুবরণ করেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম জানিয়েছে, সীতাকু- উপজেলার ৪৬ বছর বয়সী মনোয়ারা বেগমকে ৩০ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু ঘটে। এ নিয়ে চট্টগ্রামে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হলো।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে ৪৫ ও বেসরকারি হাসপাতালে ৭ রোগী ভর্তি হয়েছেন। সরকারি হাসপাতালের ৪৫ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২, ফৌজদারহাট বিআইটিআইডি’তে ২১, জেনারেল হাসপাতালে ৫ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন। সর্বশেষ ৫২ জনসহ চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ৫৭ রোগী। এদের ১ হাজার ৭৬৬ জন সরকারি হাসপাতালে এবং ১ হাজার ২৯১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৪২ জন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat