ব্রেকিং নিউজ :
সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৮০১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ রোববার দুপুরে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম জনি ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। 
পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে  থাকেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্য ও অন্যান্যদের  আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।
ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাহিন, নবনির্বাচিত সহ-সভাপতি সৈয়দ মনিরুজ্জামান লাজু প্রমুখ নেতৃবৃন্দ এ সময়  উপস্থিত ছিলেন।
পরে  নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সের প্রশাসন  ভবনে রক্ষিত  পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর নেতৃবৃন্দ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত  দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat