ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ১০০২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল বলেছেন, শেখ কামাল মাত্র ২৬ বছর বয়সে দেশ ও জাতির জন্য অনেক ভালো কাজ করে গেছেন। তিনি আমাদের হৃদয়ের মাঝে বেঁচে আছেন।
সচিব আজ রোববার বাংলামটরস্থ বিআইডব্লিউটিসি কার্যালয়ে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে  এসব কথা বলেন।
সচিব আরও বলেন, শেখ কামালের বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছে, সেগুলো সত্যি প্রমাণিত হয়নি। আমাদের বিবেক জেগে আছে। আমরা কাজের মাধ্যমে দেশের জন্য সেবা করব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন দেলোয়ারা বেগম, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এস এম ফেরদৌস আলম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমাডোর আরিফ আহমেদ মোস্তফা, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) ডক্টর আ ন ম বজলুর রশিদ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat