ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৮০০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলার রায়ে দু’জনের যাবজ্জীবন কারাদন্ড ও পনের জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। 
আজ দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী আখতার এই রায় প্রদান করেন। 
আদালত একই সাথে দন্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দেন।
কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জান জানান, ২০০১ সালের ১৪ নভেম্বর ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের তৎকালিন চেয়ারম্যান আফতাব উদ্দিন আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। 
এ ঘটনার পরদিন ১৫ নভেম্বর নিহতের ছেলে সোহেল রানা ১৭ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ১৭ জনকেই অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ, দুইজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ ও ও যুক্তিতর্ক শেষে আবুল কালাম এবং নূর মোহাম্মদ নামের দুই আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। 
এছাড়া মামলায় চার্জশীটভুক্ত পনেরজন আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাদের সবাইকে বেকসুর খালাস দেন। 
রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত দুই আসামির মধ্যে নূর মোহাম্মদ আদালতে উপস্থিত ছিল। অপর আসামি আবুল কালাম পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat