ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৭৯৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টানা তিনদিন  মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত অব্যাহত আছে চট্টগ্রামে। আবহাওয়া অফিস বলছে, শ্রাবণের শেষ সময়ে চট্টগ্রামে এবার গত ৩০ বছরের মধ্যে রেকর্ড পারিমাণ বৃষ্টিপাত হয়েছে। 
এ ছাড়া গত তিন বছরে মধ্যে এবারেই প্রথম এমন ভরা বর্ষার নাগাল পেল নগরবাসী। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত, ৩২২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায় আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত এটি রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানায়, চট্টগ্রামের পর খেপুপাড়ায় ৩১৬ মিলিমিটার, বান্দরবানে ২৮৬, হাতিয়ায় ২২১, কুতুবদিয়ায় ১৬৬, কুমিল্লা ও সন্দ্বীপে ১৫৪, রাঙ্গামাটিতে ১৪৫, সীতাকু-ে ১২৯, চাঁদপুর ও মাদারীপুরে ১২০, বরিশালে ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সোমবার (৭ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 
সোমবার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৮ মিলিমিটার। তবে সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদিও সাধারণ বৃষ্টিতেও জলাবদ্ধতার কবলে পড়ে এ নগরের মানুষেরা। অতি ভারি বৃষ্টির কারণে সমুদ্র বন্দরগুলোকে দেওয়া ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘন্টাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর প্রভাবে পাহাড় ধ্বসেরও সম্ভাবনা রয়েছে। তবে আগামী পরশু থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতও কমে আসবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat