ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৭৮৮৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ব ভ্রমনের অংশ হিসেবে বাংলাদেশে আসা  আসন্ন  আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি আজ প্রদর্শিত হলো আইকনিক পদ্মা সেতুতে।
অফিসিয়াল ফটো সেশন ছাড়া পদ্মা সেতুতে  আর কোন বার্যক্রম ছিলনা।  তিন দিসের সফরে গতকাল মধ্যরাতে  বাংলাদেশে  পৌঁছে  বিশ^কাপ ট্রফি। 
আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় দল, নারী দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং গণমাধ্যম  কর্মীদের প্রদর্শনের জন্য ট্রফিটি রাখা হবে।
পরের দিন, ৯ আগস্ট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য রাজধানীর  পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিংমল ট্রফিটি রাখা হবে।
বিশ্বকাপ  শুরুর ১শ দিনের ক্ষণ গণনার অংশ  হিসেবে গত ২৭ জুন ভারত থেকে আইসিসি বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমন শুরু হয়।
এরপর ১শ’ দিনে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, পূর্ব এশিয়া প্যাসিফিক এবং ইউরোপসহ পাঁচটি অঞ্চলে ১৮টি আইসিসি সদস্য দেশে ভ্রমন করছে ট্রফিটি।
বিশ্ব ভ্রমণ শেষে বিশ্বকাপ শুরুর আগে শেষ ৩০ দিন আয়োজক দেশ ভারতে থাকবে ট্রফিটি। 
৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে বড় এ ইভেন্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat