ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ৯২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে  আজ ঢাকা পৌঁছেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে।
ঢাকা পৌঁছেই জাতীয় দলকে এশিয়া কাপের জন্য প্রস্তুত করার কাজে নেমে পড়ার কথা ছিল লংকান এই কোচের। কিন্তু অধিনায়ক  ইস্যুতে পিছিয়ে গেছে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন। বরং অনুশীলন শুরুর পরিবর্তে ওয়ানডে অধিনায়কের বিষয়ে আলাপ করার জন্য আজ বিকেলে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকে বসেছেন টাইগার কোচ।
অবশ্য তামিম ইকবালের পরিবর্তিত হিসেবে বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের হাতে নেতৃত্ব তুলে দিতে চায় বোর্ড। এক্ষেত্রে হাথুরুসিংহের সম্মতিও গুরুত্বপুর্ন মনে করা হচ্ছে।
এদিকে এখনো অধিনায়ক নির্ধারন করতে না পারায় এশিয়া কাপের জন্য দলও ঘোষনা করতে পারছে না বোর্ড। তবে ১২ আগস্টের মধ্যেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে হবে অংশগ্রহনকারী দেশের বোর্ডগুলোর। সুতরাং ১২ আগস্টের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
স্কোয়াড ঘোষনার পরপরই অনুশীলন শুরু করবেন হাথুরু। এর আগে এখনকার মতো ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাবে ক্রিকেটাররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat