ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৮১৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে আলমগীর মিয়া (২৭) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে ঘাতক পিতা-পুত্রকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। 
এছাড়া  রায়ে তাদেরকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে । নিহত আলমগীর মিয়া (২৭) দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছে- মহিবউল্লাহ ও তার ছেলে আবুল কালাম । মহিবউল্লাহ পার্শ্ববর্তী বুরহানপুর গ্রামের বাসিন্দা।বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত  জেলা ও দায়রা জজ (১ম আদালত) এর বিচারক মহিউদ্দিন মুরাদ এ রায়  দেন। এ মামলায় অপর আসামি রফিকুল ইসলামকে ৩ মাসের সশ্রম কারাদ-ে দন্ডিত করা হয়। 
এছাড়াও আসামি নাজির, লুৎফুর রহমান ও শামছুল হকের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে  প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামীরা আদালতের এজলাসে উপস্থিত ছিল। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সোহেল আহমেদ ছইল মিয়া। আদালত সূত্রে জানাযায়, পাওনা টাকা আদায় ও পূর্বশত্রুতার জেরে আসামি মহিবউল্লাহ ২০১৫ সালের ৪ জুন বিকেলে সংঘবদ্ধ হয়ে হামলা করে মামাতো ভাই আলমগীর মিয়াকে গুরুতর জখম করে । দিরাই উপজেলা সদরের মাছ হাটের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পথে আলমগীরের মৃত্যু হয়।এ খুনের ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে ওইদিন রাতে আসামীদের বিরুদ্ধে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত  শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আদালত বিচার প্রক্রিয়া  শেষে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat