ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ৭৭০০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ রাজধানীর কাপ্তান বাজারে আসল রসিদ ছাড়া ডিম বিক্রির পাশাপাশি ডিমের মূল্য তালিকা না টাঙানোয় তিন পাইকারি বিক্রেতাকে জরিমানা করেছে।
ডিমের দাম অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে সেখানে মনিটরিংয়ের অংশ হিসেবে একটি অভিযান পরিচালনা করা হয়।
কাপ্তান বাজার এলাকা মনিটরিংকালে সহকারী পরিচালক মন্ডল সাংবাদিকদের জানান, পাইকারি রেট, ক্যাশ মেমোসহ সঠিক তথ্য না রেখে সংশ্লিষ্ট পাইকাররা ডিম বিক্রি করছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে, রশিদে পাইকারি-ক্রয়ের হার উল্লেখ না করেই কিছু ব্যবসায়ী ১ লাখ ৮০০ পিস ডিম বিক্রি করেছে।
‘আমরা আসল ক্যাশ মেমো পাইনি’- উল্লেখ করে তিনি  আরও বলেন, পাইকাররাও তাদেও দোকানে মূল্য তালিকা টাঙিয়ে ডিম বিক্রির সঠিক নিয়ম না মানায়  তিন পাইকারকে ৩০ হাজার টাকা (প্রত্যেককে ১০ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
যেসব বড় কোম্পানি পাইকারি রশিদ দিচ্ছে না তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আগামী দিনে ওই কোম্পানিগুলোকেও আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat