ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৬৮৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাভারের আশুলিয়ায়  গত  রাতে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ হয়েছেন নারীসহ ১০ জন। তাদের ৬ জনকে রাজধানীর শেখা হাসিনা বার্ন এন্ড প্লাাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার  রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম, হাশেম মিয়া, মহসিন, সাদেকুল, পল্লব রায়, রাজিয়া বেগম, কমলা বেগম, সাবিনা, হাসি বেগম ও মুসলিমা বেগম তারা সবাই স্থানীয় তৈরি পোশাক কারখানার শ্রমিক। এরমধ্যে পল্লব রায়, হাসি বেগম, রাজিয়া ও মুসলিমা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকী ৬ জন জাতীয় শেখা হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এস আই নুরুল ইসলাম।
আজ সকাল ১০টায়  আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার প্রনব চৌধুরী জানায়, সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌছে আগুন নির্বাপণ করা হয়। এরমধ্যে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat