ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ৮১৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ সরকার আজ ১৯০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এই অতিরিক্ত ঋণ চলমান গ্রামীণ সংযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ রাস্তার উন্নয়ন, কৃষি এলাকাকে আরও বেশি উৎপাদনশীল করে তোলা এবং বাংলাদেশের গ্রামীণ আর্থ-সামাজিক কেন্দ্রগুলির উন্নয়নে ব্যয় করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান এবং বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগোষ্ঠীকে আরও সহনশীল করে তোলার পাশাপাশি এই প্রকল্পটি সামাজিক পরিষেবা লাভের সুযোগ বৃদ্ধি ও গ্রামীণ এলাকায় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।
তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে এডিবি রাস্তার নকশা ও নির্মাণ আরও জলবায়ু ও দুর্যোগ সহনীয় করে তোলার মাধ্যমে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ ও উন্নত করবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, এই প্রকল্পটি গ্রামীণ এলাকায় পরিবহনের সক্ষমতার উন্নতিতেও সাহায্য করে কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
২০১৮ সালের নভেম্বরে অনুমোদিত চলমান প্রল্পটি প্রায় এক হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা এবং গ্রামীণ অবকাঠামো সংস্থাগুলো ও রাস্তা ব্যবহারকারীর সক্ষমতা বৃদ্ধি ও গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা উন্নত করেছে। ২০২০ সাল থেকে ৯০০ কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা লক্ষ্যমাত্রার সাথে  যুক্ত হয়েছে।
এই অতিরিক্ত অর্থায়ন জলবায়ু সহনীয় নকশা এবং উন্নত নিরাপত্তা সুবিধাসহ আরো ১ হাজার ৩৫০ কিমি গ্রামীণ রাস্তার উন্নয়ন করবে।
প্রকল্পটি জলবায়ু পরিবর্তন অভিযোজন জন্য প্রকৃতি ভিত্তিক বায়ো-ইঞ্জিনিয়ারিং সমাধান অনুসরণ করার ক্ষেত্রে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সক্ষমতাকেও শক্তিশালী করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat