ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ৯২৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, যে সমাজ জ্ঞানী-গুণিজনের কদর করে না, সে সমাজে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারা বিকশিত হতে পারে না।
তিনি বলেন, সমাজের জ্ঞানী-গুণিজনের সম্মিলিত মেধা, মনন ও কর্মপ্রয়াস যুগে যুগে প্রজন্মের পর প্রজন্মের মাঝে তাদের চিরঞ্জীব করে রাখে।
আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে বঙ্গবন্ধু সরকারের সাবেক মন্ত্রী মরহুম আবদুর রব সেরনিয়াবাতের মাতা বিশিষ্ট সমাজসেবী বেগম হুরউন নেছার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা , দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মরহুম হুরউন নেছা এর বর্ণ্যাঢ্য জীবন ও কর্মের  ওপর আলোকপাত করে আবুল হাসানাত আবদুল্লাহ আরো বলেন, এ মহিয়সী নারী সমাজের সুবিধাবঞ্চিত নারী সমাজের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সার্বিক কল্যাণে কাজ করে গেছেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত স্বীয় মেধা, মনন ও অর্থ দিয়ে এলাকার নারী সমাজের মানোন্নয়নে ভূমিকা রেখে গেছেন। তিনি নতুন প্রজন্মের নারী সংগঠকদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নারী ও শিশুদের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে মরহুমার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির অব্যাহত সুখ, সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ  মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat