ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ৫৮৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও তাদের দোসররা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার চেষ্টা করেছিলো। যারা আজ মানবাধিকার নিয়ে ছবক দেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারা কোথায় ছিল। 
মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপু মনি আরো বলেন, ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা ফিরে এসে নিহত বাবা-মাসহ পরিবারের সদস্যদের জন্য সেই বাড়িটিতে একটু দোয়া পড়তে চেয়েছিলেন, তখন তাকে তা করতে এবং বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। তখন গণতন্ত্র কোথায় ছিল। শিশু রাসেলসহ ৭৫ সালের হত্যাকান্ডের বিচার না করার জন্য যারা আইন করে তাদের কাছে আজ মানবাধিকারের কথা শিখতে হয়।  
তিনি বলেন, যখন ২০০১ সালে অব্যাহতভাবে মাসের পর মাস সারা বাংলাদেশকে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা মৃত্যুপুরীতে পরিণত করেছিল; যখন মহিমা, ফাহিমা, পুর্নিমা, লতিফা তাদেরকে একের পর এক ধর্ষণ এবং গণধর্ষণ করা হয়েছিল,তখন কোথায় ছিল মানবাধিকার।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, নৌ পুলিশের এসপি মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মো.জিল্লুর রহমান ও স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। 
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। সভায় ‘আমার চোখে বঙ্গবন্ধু’ বিষয়ে জেলা পর্যায়ে এক মিনিটের ভিডিও চিত্র তৈরী করার প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী। 
এর আগে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শোক র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাাডেমির সামনে এসে শেষ হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat