ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ৫৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২০২৩-২৪ অর্থবছরে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান সাংবাদিকদের ব্রিফ করেন।
আমিন উল আহসান বলেন, সরকারি বিপণন সংস্থা টিসিবির আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ (+৫%) লিটার সয়াবিন তেল কেনা হবে। সুপার অয়েল রিফাইনারিজ লিমিটেডের কাছ থেকে তেল কেনা হবে। সয়াবিন তেল কিনতে ১২৭ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় করা হবে।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ৭৮৪ একর জমিতে চীন সরকারের অর্থায়নে জিটুজি ভিত্তিতে 'চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন' প্রতিষ্ঠায় বহিস্থ অবকাঠামো নির্মাণ এবং উপযোগ সেবার সংস্থান সম্পর্কিত কাজ চীন সরকার মনোনীত ডেভেলপার চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) কাছ থেকে সরকারি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat