ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ৫৭৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ১৫ আগস্ট ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। দেশের স্বাধীনতা বিরোধী একটি চক্র বাঙালির এই কলঙ্ককে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জাতির পিতার হত্যাকারীদের পুনর্বাসন করে ঘৃণ্যতম দৃষ্টান্ত স্থাপন করেছিল উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে তাদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।  
খাদ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া কেজি স্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকা-ে দেশী-বিদেশী চক্রান্ত ছিল। এ হত্যাকা- স্বাধীনতার উপর বড় আঘাত। ১৫ আগস্ট ইতিহাসের কলংকজনক অধ্যায়। ইনডেমিনিটি অধ্যাদেশ জারি করার মাধ্যমে তারা এই হত্যাকা-ের বিচারের পথ রুদ্ধ করেছিলো। হত্যাকান্ডের মাস্টারমাইন্ড জিয়া স্বাধীনতা বিরোধীদের পুরস্কৃত করে এমপি-মন্ত্রী বানিয়েছিলেন।’
তিনি এ সময় সরকারের সফলতা তুলে ধরে বলেন, শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা আর বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদানের পাশাপাশি সবাইকে পেনশনের আওতায় আনতে সর্বজনীন পেনশন সুবিধা চালু করেছেন প্রধানমন্ত্রী।
গাঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনার রশীদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন। পরে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat