ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৫৮৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলের দু’সপ্তাহ পর এখনও নিখোঁজ রয়েছে অন্তত ১১শ’ লোক।
কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে।
এদিকে এফবিআই মৃতদের দেহাবশেষ শনাক্ত করতে পরিবারের সদস্যদের সহায়তা চাচ্ছে।
যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীর মধ্যে হাওয়াইয়ের এ দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১১৫ জনের প্রাণহানি হয়েছে।
মৃতের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।
পর্যটক শহর লাহাইনায় ১২ হাজার লোকের বসবাস ছিল। এটি এখন মানচিত্র থেকে মুছে গেছে। পুলিশ, রেডক্রসহ বিভিন্ন সংস্থার কাছে থাকা তালিকার হাজার হাজার লোক এখনও নিখোঁজ রয়েছে।
বিশেষ এজেন্ট স্টিভেন মেরিল মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশান (এফবিআই) তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে।
তিনি বলেন, আমরা সকল তালিকা যাচাই বাছাই করছি যাতে সত্যিকারভাবে নিখোঁজদের শনাক্ত করতে পারি।
মেরিল বলেছেন, মঙ্গলবার পর্যন্ত এফবিআইয়ের গণনায় ১১শ’ লোকের নিখোঁজের কথা জানা গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।
এখন আরো তথ্যের জন্যে জনগণের কাছ থেকে সহায়তা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এদিকে এফবিআই মৃতদের শনাক্ত করতে পরিবারের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করছে। এখন পর্যন্ত ১১৫ জনের মধ্যে ২৭ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, দৃষ্টিনন্দন হাওয়াইয়ে দু’সপ্তাহ আগে দাবানলের সূত্রপাত ঘটে। পরে হারিকেন ডোরার প্রভাবে তৈরি হওয়া প্রচ- বাতাসের কারনে এ দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
মাউই দ্বীপের কর্তৃপক্ষ বলছে, দাবানলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক বছর সময় লাগবে। এছাড়া প্রয়োজন হবে শত শত কোটি ডলারের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat