ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৭
  • ৭৮৭৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রয়াস-এর আয়োজনে ঢাকার বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ শিশুদের আঁকা ছবি ও হস্তশিল্প প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ শিল্পকলা একাডেমিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বিশেষ শিশুদের আঁকা ছবি ও হস্তশিল্প প্রদর্শনী-২০২৩ এর উদ্বোধন এবং ‘স্বপ্নচিত্রে প্রয়াস’ ছবির মোড়ক উম্মোচন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ ছাড়াও শিক্ষার্থীদের তৈরি আঁকা ছবি ও হস্তশিল্প পরিদর্শন করেন। এসময় তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আঁকা ছবি ও হস্তশিল্প প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রয়াসের বহুমুখী কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে সমাজের বিত্তবান ব্যক্তিসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও, এই সকল শিশুদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ প্রদানের আশ্বাস প্রদান করেন।  
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় প্রয়াসের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকম-লী, বরেণ্য চিত্রশিল্পী, বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
একটি আদর্শ বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রয়াস জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে ব্যাপক সুনাম অর্জন করেছে। এ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গণে প্রয়াস এর কৃতি শিক্ষার্থীরা সর্বমোট ৪৯টি স্বর্ণ, ১৯টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক অর্জন করছে, যা দেশের জন্য অনন্য অর্জন। বর্তমানে প্রয়াসের অনেক শিক্ষার্থীগণ বৃত্তিমূলক প্রশিক্ষণ শেষে বিভিন্ন কর্মমূখী পেশায় নিয়োজিত রয়েছে।
প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ শিশুদের আঁকা ছবি ও হস্তশিল্পের প্রদর্শনী ৩ দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat