ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৬৯৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ। এর মধ্যে বিপুল পরিমান সৌদি রিয়াল, দুবাই দিরহাম ও ওমানের মুদ্রা রয়েছে।
গ্রেফতারকৃত যাত্রী নুরুল আলম (৪৫) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার  সামসুল হকের পুত্র।  সে বৈদেশিক মুদ্রা পাচারকারী সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানা গেছে।
আজ বুধবার  সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ- পরিচালক (ডিসি) সানজিদা শারমিন বিপুল পরিমান বৈদেশিক মূদ্রা আটকের বিষয়টি  নিশ্চিত করেছেন।
বিমানবন্দর ও কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয় কর্মকর্তারা। এক পর্যায়ে  বি-শিফটের কর্মকর্তারা দুবাইগামী ফ্লাইটে বৈদেশিক মুদ্রা পাচারের উদ্দেশ্যে কানেকটিং ফ্লাইটের যাত্রী  মো. নুরুল আলমের চলাচল ও গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে এবং তার পিছু নেয়। সে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-১৪৭) নম্বর উড়োজাহাজে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাচিছল। অভ্যন্তরীন টার্মিনাল ১ নং বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তার গতিবিধি লক্ষ্য করে তাকে আটক করা হয়।  পরে তার সাথে থাকা একটি কালো রংয়ের ব্যাগ তল্লাশী করে  ৫৮ লাখ ৯৪ হাজার ৭৫০ টাকার  মুদ্রা পাওয়া যায়, যার মধ্যে বিপুল পরিমান সৌদি রিয়াল, দুবাই দিরহাম ও ওমানের মুদ্রা রয়েছে। নুরুল আলমকে  আটক করা হয়।
এদিকে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা যোবায়ের খান  জানান, বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা ঢাকা থেকে চট্রগ্রাম হয়ে দুবাই পাচার হওয়ার কথা ছিল। এর আগেই এটি আটক করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat