ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৫৯২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু পরীক্ষার জন্য ৪০০টি কিট ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে (ঢামেক) দিয়েছে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান মোমেডস। 
আজ বুধবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় ঢামেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে এসব কিট হস্তান্তর করা হয়।  
মোমেডস্ বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। করোনা মহামারীর সংকটকালীন সময়ে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। 
মোমেডস্রে প্রতিষ্ঠাতা ও সিইও ইকমাল মোমিন ডেঙ্গু পরীক্ষার কিট ঢামেকের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। এ সময় অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।      
করোনা মহামারীর সময় মোমেডস্ সুযোগ-সুবিধা কম থাকা দেশের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার, নাসাল ক্যানুলা, প্রয়োজনীয় ওষুধ, হুইলচেয়ারসহ অত্যাবশকীয় চিকিৎসা সরঞ্জাম দান করেছিল। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সুবিধাবঞ্চিতদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন স্থানে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছিল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat