ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৯২২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্লোরিডার সামুদ্রিক জলে উত্তপ্ত রোদ আর মৃদু বাতাস বয়ে চলেছে। সংবাদ প্রতিবেদন অনুসারে ইদালিয়ার আঘাতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে ও কয়েক লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
কিটন বিচ শহর হারিকেন ইদালিয়ার ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে। বুধবার সকালে ইদালিয়া আঘাত হানার পর সেখানে গাছ উল্টে যায় এবং বিপুল সংখ্যক ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
৫৭ বছর বয়সী হেয়ারড্রেসার লরি  ব্রেনার বলেন, আমাদের সাইডিংয়ের ক্ষতি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বাড়িটা দাঁড়িয়ে আছে দেখে আমি আনন্দিত।
দ’ুটি সরু রাস্তা ও একটি খাল নিয়ে গঠিত রাজ্যের উত্তর-পশ্চিমে কিটন বিচ। মেক্সিকো উপসাগর অতিক্রম করার পরে ইদালিয়া সেখানে অবতরণ করে। ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায় বুধবার সকাল ৭টা ৪৫ মিনিটে (গ্রিনীচ মান সময় ১১৪৫ টায়) ইদালিয়া ফ্লোরিডার জলাভূমি, কম জনসংখ্যার বিগ বেন্ড এলাকায় ‘অত্যন্ত বিপজ্জনক’ ক্যাটাগরি-৪ হারিকেন হিসেবে আঘাত হানে। এনএইচসি জানিয়েছে, ঝড়টি কিটন বিচের সম্প্রদায়ের কাছে প্রায় প্রতি ঘন্টায় ২১৫ কিলোমিটার সর্বাধিক টেকসই বাতাসের সাথে উপকূলীয় অঞ্চলে প্রায় পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসসহ ঝড় উপকূলীয় অঞ্চল বিধ্বস্ত করেছে।
বুধবারের পরে গ্রীষ্মমন্ডলীয় ঝড় হিসেবে দুর্বল হয়ে পড়া ইদালিয়া দক্ষিণ-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বৃষ্টিপাত এবং বন্যার সৃষ্টি হয়। সেখানকার বাসিন্দারা ফিরে আসছেন এবং ফ্লোরিডা রাজ্য ধ্বংসাবশেষের মোট খরচ নিরুপণ করতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat