ব্রেকিং নিউজ :
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি ভস্মীভূত পিরোজপুরে আনসার ও ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আত্মনির্ভরতার পথে বিআরটিসি : দুটি আধুনিক এসি বাস উদ্বোধন সুনামগঞ্জে নির্বাচন বিষয়ে মতবিনিময় সভা হেটমায়ারের ব্যাটিং ও শেফার্ডের হ্যাটট্রিকে শুভ সূচনা ওয়েস্ট ইন্ডিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে মন ভালো রাখতে যা করতেন হিনা খান তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৪
  • ৬৯৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ওলেকসি রেজনিকভকে তার পদ থেকে সরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।
রোববার এক ভিডিও বার্তায় জাতির উদ্দেশে দেয়া সান্ধ্যকালীন ভাষণে এ ঘোষণা দেন তিনি।
একইসঙ্গে তিনি এ মন্ত্রণালয়কে নতুন করে সাজানোর কথাও বলেন।
ইউক্রেনে রুশ আগ্রাসনের দেড় বছর পর প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরে যেতে হচ্ছে রেজনিকভকে।জেলেনস্কি জানিয়েছেন, ওলেকসি রেজনিকভের উত্তরসূরি হিসেবে রুস্তেম উমেরভকে মনোনীত করেছেন তিনি। রুস্তেম উমেরভ ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের পরিচালক।
তবে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিতে রুস্তেম উমেরভের পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হবে। তাই জেলেনস্কি বলেন, আমি আশা করি পার্লামেন্ট রুস্তেমকে সমর্থন দেবে।এদিকে ওলেকসিকে সরানোর বিষয়ে জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, ‘আমি মনে করি, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে। এই মন্ত্রণালয়ের নতুন পন্থা দরকার, যাতে সমাজ ও সামরিক বাহিনীর মধ্যে এই মন্ত্রণালয় মিথস্ক্রিয়া ঘটাতে পারে।’
এদিকে ইউক্রেনের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওলেকসি রেজনিকভকে যুক্তরাজ্যে ইউক্রেনের নতুন দূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।আন্তর্জাতিক অঙ্গনে ৫৭ বছর বয়সী ওলেকসি রেজনিকভ বেশ পরিচিত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তাঁকে পশ্চিমা মিত্রদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেনের অর্থ, অস্ত্র ও সামরিক সহায়তা পাওয়ার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।তবে ওলেকসি রেজনিকভের মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।এ কারণে গুঞ্জন ছিল, প্রেসিডেন্ট জেলেনস্কি ওলেকসিকে পদ থেকে সরিয়ে দিতে পারেন। এদিকে দুর্নীতির জেরে জানুয়ারিতে রেজনিকভকে সরিয়ে না দিলেও তার ডেপুটিকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat