ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৪
  • ৭৮৮৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে  হোয়াইটওয়াশ করেছে সফরকারী অস্ট্রেলিযা ক্রিকেট দল।  পেসার সিন অ্যাবট ও ওপেনার ট্রাভিস হেডের ব্যাটিং নৈপুন্যে গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ৫ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকাকে। প্রথম দুই ম্যাচ  যথাক্রমে ১১১ রানে ও ৮ উইকেটে জিতেছিলো অসিরা। এই প্রথমবারের মত তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করলো অসিরা।
ডারবানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ১২ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়লেও তৃতীয় উইকেটে ৩৪ বলে ৫৮ রান তুলে দলকে লড়াইয়ে ফেরান ওপেনার রেজা হেনড্রিক্স ও অধিনায়ক আইডেন মার্করাম।
মার্করাম ৪টি চার ও ২টি ছক্কায় ২৩ বলে ৪১ রান করেন। ২টি করে চার-ছক্কায় ৩০ বলে ৪২ রান করেন হেনড্রিক্স। তাদের বিদায়ের পর মিডল অর্ডারে দক্ষিণ আফ্রিকার রানের চাকা ঘুড়িয়েছেন ট্রিস্টান স্টাবস ও অভিষিক্ত ডোনোভান ফেরেইরা । ১৬ বলে ২৫ রান করে আউট হন স্টাবস। ইনিংসের শেষ ওভারে বিআউট হওয়ার আগে ১টি চার ও ৫টি ছক্কায় ২১ বলে ৪৮ রান করেন ফেরেইরা। শেষ পর্যন্ত  ২০ ওভারে ৮ উইকেটে ১৯০ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার অ্যাবট ৩১ রানে ৪ উইকেট নেন।
জবাবে প্রথম বলেই বিদায় নেন অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু শর্ট। তিন নম্বরে নেমে ১৫ রানে আউট হন আগের দুই ম্যাচে হাফ-সেঞ্চুরি করা অসি অধিনায়ক মিচেল মার্শ। ৪৩ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেট জুটি বাঁধেন ট্রাভিস হেড ও জশ ইংলিশ। ৪৩ বলে ৮৫ রান যোগ করে দলের জয়ের পথ তৈরি করেন হেড ও ইংলিশ। জুটিতে ২২ বলে ৪২ রান তুলে থামেন ইংলিশ।
তবে দলকে জয়ের কাছে পৌঁছে দিয়ে আউট হন হেড। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত  ৪৮ বলে  ৮টি চার ও ৬টি ছক্কায় ৯১ রান করে আউট হন  ইনফর্ম ব্যাটার হেড।
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন মার্কাস স্টয়নিস ও অ্যাস্টন টার্নার। স্টয়নিস ২১ বলে ৩৭ ও টার্নার ২ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার হেড ও সিরিজ সেরা হন মার্শ।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে ব্লুমফন্তেইনে  পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat