ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৪
  • ৫৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-সহকারী মন্ত্রী মিরা রেসনিক মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিতব্য নবম বার্ষিক বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপে ওয়াশিংটনের নেতৃত্ব দিতে আজ ঢাকা এসেছেন।
আজ এখানে মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনের এক মিডিয়া নোটে বলা হয়, ‘নিরাপত্তা সংলাপ একটি বার্ষিক বেসামরিক নেতৃত্বাধীন আলোচনা যাতে আমাদের নিরাপত্তা সম্পর্কের সমস্ত উপাদান নিয়ে আলোচনা করা হয়।’
উভয় পক্ষের প্রতিনিধিরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক সমস্যা, নিরাপত্তা ও মানবাধিকার, সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা, নিরাপত্তা সহায়তা ও সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সংলাপটি উভয় দেশের সরকারের মধ্যে ব্যাপক নিরাপত্তা সম্পর্কের অংশ। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী নিরাপত্তা অংশীদারিত্ব রয়েছে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দু’দেশের অনেক অভিন্ন স্বার্থ রয়েছে। উভয় দেশই ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার অভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করে থাকে। এ বছরের নিরাপত্তা সংলাপ ২৩ ও ২৪ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করবে। দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপে মার্কিন ও বাংলাদেশ সামরিক বাহিনীর সিনিয়র অফিসার এবং বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সামরিক শিক্ষা, শান্তিরক্ষা এবং আসন্ন সামরিক মহড়া এবং আগামী বছরের দুর্যোগ মোকাবেলা অনুশীলন ও বিনিময়সহ কিছু সামরিক-সামরিক সম্পর্কেও নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat