ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৫৯০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড এখন ভাসছে সানি দেওল অভিনীত ‘গদর ২’এর সফলতার উচ্ছ্বাস। শনিবার, ২ সেপ্টেম্বর ধুমধাম করে হয়ে গেল গদর ২ -র সাকসেস পার্টি। আর এই পার্টিতে বলিউডের রথী মহারথীরা সব হাজির ছিলেন। বাদ যাননি বলিউড বাদশাহ শাহরুখ খানও। সেখানে কিং খানকে পেয়ে রীতিমত আবেগে লাল হয়ে উঠেছিল অভিনেত্রী আমিশা প্যাটেলের গাল। আর তাদের দুজনের সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ভক্তরাও মুগ্ধ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গদর ২-র সাকসেস পার্টিতে শাহরুখ খানকে কাছে পেয়ে একজন ভক্তের মতই জড়িয়ে ধরেন অভিনেত্রী আমিশা প্যাটেল। এই সময় সোনালি রঙের একটি শিমারি গাউনে রীতিমত ব্লাশ করছিলেন তিনি।
গদর ২ -র সাকসেস পার্টিতে শাহরুখ খান ছাড়াও এদিন সালমন খান, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান, রাজকুমার রাও, কৃতি শ্যানন, সারা আলি খান, গৌরী খান, প্রেম চোপড়া, সঞ্জয় দত্ত উপস্থিত ছিলেন। বাদ যাননি সানি দেওলের বাবা ধর্মেন্দ্র ও ভাই ববি দেওল।
২০০১ সালে মুক্তি পাওয়া গদর এক প্রেম কথার সিকুয়েল হিসেবে দীর্ঘ ২২ বছর পর মুক্তি পেল গদর ২। নস্টালজিয়ায় ভর করে ২৪ তম দিনেই ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে রেকর্ড গড়েছে এই সিনেমা। যদিও সাকসেস পার্টি যখন অনুষ্ঠিত হয় তখন এটি সবে ৪৮০ কোটির গণ্ডি পেরিয়ে ছিল। এখানে আবারও তারা সিং হয়ে সানি দেওল এবং সাকিনা হয়ে আমিশা প্যাটেল ধরা দিয়েছেন। গল্পে দেখানো হয়েছে ক্রাশ ইন্ডিয়া মুভমেন্টের সময় কী করে তারা সিং পাকিস্তান থেকে ছেলেকে উদ্ধার করে আনেন সেই গল্প।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat