ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৩৪৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পেশীর ইনজুরির কারনে আগামী ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন আর্সেনালের মিডফিল্ডার থমাস পার্টে। সম্প্রতি অনুশীলনে পার্টে এই চোট পেয়েছেন বলে ডেইলি মেইল সূত্র নিশ্চিত করেছে। 
একইসাথে পার্টের উরু ও থাইয়ের পেশীতে সমস্যা দেখা দিয়েছে। ইনজুরির মাত্রা নির্নয়ের জন্য আর্সেনালে বেশ কিছু মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করেছে। আর্সেনাল বস মিকেল আর্তেতা অবশ্য নির্দিষ্ট করে জানাননি কবে নাগাদ পার্টে মাঠে ফিরতে পারেন। তবে ক্লাবের মেডিকেল টিমের ধারনা মতে অন্তত ছয় সপ্তাহের জন্য তাকে বিশ্রামে থাকতে হবে। 
এর আগেও বেশ কয়েকবার থাইয়ের ইনজুরিতে পড়েছেন পার্টে। এ কারনে তার পুনর্বাসন প্রক্রিয়ায় বাড়তি সতর্কতা নিতে যাচ্ছে আর্সেনাল। প্রাথমিক ভাবে যা ধারনা করা হয়েছিল ইনজুরির মাত্রা তার থেকেও গুরুতর বলে নিশ্চিত করেছে গানার্সরা। এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ মিস করতে যাচ্ছেন ঘানাইয়ান এই মিডফিল্ডার। এভারটন, টটেনহ্যাম হটস্পার, বোর্নমাউথ ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে হয়তোবা খেলতে পারছেন না পার্টে। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে পিএসভি এইনডোভেন ও আর সি লেন্সের বিপক্ষেও পার্টেকে মাঠের বাইরে থাকতে হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat