ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৫৬৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১১ অক্টোবর ব্যালট পেপারের মাধ্যমে উপনির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার কমিশন সভা শেষে ইসি সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান। তিনি বলেন, নাটোরের উপ নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো সিসি ক্যামেরা রাখা হবে না।তফসিল অনুযায়ী, নাটোর-৪ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ১১ অক্টোবর ভোটগ্রহণ হবে।
গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস (৭৭) মারা যান। 
তার মৃত্যুতে নাটোর-৪ আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat