ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৫৬৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকার ধানমন্ডিতে অবস্থিত সফিউদ্দিন শিল্পালয়ে আজ বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, নারীর ক্ষমতায়ন ও নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরতে ড্রিফটউড শিল্পকর্মের সপ্তাহব্যাপী একক প্রদর্শনী শুরু হয়েছে।
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে প্রবাসী ভাস্কর আখতার আহমেদ রাশা’র ‘শিকড়ে প্রোথিত, ভালোবাসায় প্রসারিত’ শীর্ষক এই প্রদর্শনী। গাছের ডালপালা, শিকড় ও কাণ্ডের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করে শিল্পকর্ম তৈরি করেন প্রবাসী এই ভাস্কর। এর আগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে বেশ কয়েকটি একক ও যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ করেন তিনি।
এ বিষয়ে ভাস্কর রাশা বলেন, “আমি আটলান্টিক উপকূলের সমুদ্রসৈকত থেকে পাওয়া ড্রিফটউড (কাঠের গুড়ি) ব্যবহার করে বাংলাদেশের জীবনযাত্রার বিভিন্ন দিক ফুটিয়ে তুলতে চেয়েছি। আমাদের মহান মুক্তিযুদ্ধ বিশেষ করে দেশের বাইরে বাংলাদেশের বন্ধুদের ওপর গুরুত্ব দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
প্রদর্শনীতে ৫৩টি শিল্পকর্ম স্থান পেয়েছে। আজ (০৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে আগামী বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
স্টুডিও ভার্টিকালের আয়োজনে অনুষ্ঠিত এই প্রদর্শনীটির উদ্বোধন করেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক আবুল খায়ের লিটু। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat