ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৭১০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইকরাম-আলম বাজার আঞ্চলিক সড়কে গত রাতে ব্যাটারিচালিত ইজিবাইক টমটম উল্টে চাঁন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয় আরও ৪ জন। রোববার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা যায়, আলমবাজার থেকে একটি টমটম উত্তর সাঙ্গরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি উল্টে যায়। এতে চাঁন মিয়াসহ ৫ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চাঁন মিয়াকে মৃতত ঘোষণা করেন ডাক্তার। সে উত্তর সাঙ্গর গ্রামের সুরুজ মিয়ার পুত্র। এ ছাড়াও মন্নাফ মিয়া নামের এক যাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat