ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৫৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সাথে কাতার আর্মড ফোর্সেসের ডেপুটি চীফ অফ স্টাফ মেজর জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাসর সৌজন্য সাক্ষাৎ করেছেন। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আজ  রোববার ঢাকা সেনানিবাসস্থ সেনাসদর দপ্তরে তিনি এই সক্ষাৎ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সাথে এ সময় আরো উপস্থিত ছিলেন কাতারি মিলিটারি ডেকোরেশনস এন্ড মেডেলস পরিদপ্তরের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ ঘানেম আল কুবাইসি। 
সৌজন্য সাক্ষাৎকালে উভয়েই ভাতৃপ্রতীম দুই দেশের আর্মড ফোর্সেস এর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলোর উপরে গুরুত্বারোপ করেন। 
উল্লেখ্য, বাংলাদেশে অবস্থানকালে  কাতারি ডেলিগেশন টীম আগামী ২২ সেপ্টেম্বর  সেনাকল্যাণ সংস্থা পরিচালিত বিভিন্ন সামরিক পোশাক তৈরির প্রতিষ্ঠান পরিদর্শন ও বাংলাদেশ হতে এ জাতীয় পোশাক আমদানির সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। কাতারি ডেলিগেশন  টীমের এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat