ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৮
  • ৭২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০২৬ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু চূড়ান্ত করতে গতকাল টেক্সাসের আর্লিংটনে ডালাস কাউবয়েজের হোম গ্রাউন্ড এটি এন্ড টি স্টেডিয়াম পরির্দশন করেছেন ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো। 
এই স্টেডিয়ামটি ছাড়াও ফাইনালের জন্য নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, লস এ্যালেঞ্জলসের সোফি স্টেডিয়াম ও আটালান্টার মার্সিডিস-বেঞ্জ স্টেডিয়ামে নাম বিবেচিত হচ্ছে। 
২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মত বড় পরিসরে ৪৮টি দল আসন্ন এই বিশ্বকাপে অংশ নিবে। 
টুর্নামেন্টের সার্বিক দিক পরিচালনার জন্য মিয়ামির কোরাল গেবলসে ফিফা নতুন একটি অফিসও খুলেছে। বিশ্বকাপ সুষ্ঠভাবে পরিচালনার জন্য নতুন নতুন কর্মীও নিয়োগ দেয়া হচ্ছে। 
একটি সূত্র জানিয়েছে গততাল ফিফা প্রধানের সাথে ভেন্যু পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন কনকাকাফ প্রধান ভিক্টর মোন্টাগলিয়ানি। ভেন্যু চূড়ান্তের আগে ইনফান্তিনোর আরো কিছু স্টেডিয়াম পরিদর্শনের কথা রয়েছে। এ বছরের শেষে ফাইনালের ভেন্যু চূড়ান্তের ঘোষনা আসবে বলে ধারণা করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat