ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৫৬৭২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লাভিভ শহরে মঙ্গলবার ড্রোন হামলা চালানো হয়েছে এবং সেখানে অনেক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে নগরীর মেয়র বলেছেন, হামলায় এক গুদামে আগুন ধরে যায়। খবর এএফপি’র।
মঙ্গলবার ভোরে লাভিভ নগরীর আকাশে অনেক ড্রোন উড়ে যাওয়ার শব্দ শোনা গেছে এবং এএফপি’র এক সাংবাদিক রাত্রিকালীন কারফিউ চলাকালে রাস্তায় বারবার বিস্ফোরণের এবং ভারী যানবাহন চলাচলের শব্দ শুনতে পান।
নগরীর মেয়র আন্দ্রি সাদোভি টেলিগ্রাম বার্তায় লিখেছেন, ‘আমাদের অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ওই বার্তায় লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
পরে তিনি আরো লিখেছেন, নগরীর বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। লাভিভে হামলার কারণে শিল্প প্রতিষ্ঠানের এক গুদামে আগুন ধরে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সকল পরিষেবা ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রাম বার্তায় লিখেছে, লাভিভ অঞ্চলে শাহেদের (ড্রোন হামলা) হুমকি রয়েছে। ফলে এ অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat