ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ৭৯০৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার বাঘারপাড়ায় চলতি মৌসুমে আখের বাম্পার ফলন হয়েছে। উপযুক্ত দামে আখ বিক্রি করতে পারায় খুশি কৃষকেরা। রোগবালাই কম এবং আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আখের ফলন ভালো হয়েছে।
কৃষি অফিস সূত্র জানায়, এ বছর বাঘারপাড়াতে  ৯০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। যা গতছরের তুলনায় ৫ হেক্টর বেশি। উপজেলার দোহাকুলা ইউনিয়নের দোহাকুলা, শুকদেবনগর, নওয়াপাড়া বহরমপুর গ্রামে বেশি আখ চাষ হয়ে থাকে। চলতি মৌসুমে এ ইউনিয়নে ৫৮ হেক্টর জমিতে চাষ হয়েছে। অন্য ইউনিয়নের মধ্যে নারিকেল বাড়িয়ায় ১১হেক্টর, দরাজহাটে ৯ হেক্টর, জামদিয়ায়, ৮ হেক্টর, বাসুয়াড়িতে ৩ এবং পৌরসভায় এলাকায় ১ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে।
বাঘারপাড়ায় এক সময় ঢাকা, বরিশাল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার ব্যাপারীরা আখ কিনতে আসতেন। সেই ব্যাপারীরা অনেকে আগের মতো আর আসেন না। পরিবহন খরচ বেশি হওয়া তারা অন্য দিকে ঝুঁকছে। বাঘারপাড়ার আখের মান ভালো হওয়ায় বর্তমানে পার্শ্ববর্তী মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলার ব্যাপারীরা এ অঞ্চলের আখের প্রধান ক্রেতা।
দোহাকুলা গ্রামের চাষি শামীম ওসমান বলেন, আমি ২৭ শতক জমিতে আখ চাষ করে ১ লাখ ৩২ হাজার টাকা বিক্রি করেছি।  একই গ্রামের আমানত আলী পনেরো শতক জমির আখ ৯০ হাজার টাকা বিক্রি করেছে। 
কৃষি কর্মকর্তা সায়েদা নাসরিন জাহান বলেন, গতবছরের চেয়ে এবার আখ চাষ বেশি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat