ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৯-২২
  • ৬৭৫৮৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় দফা আফগানিস্তানের ক্ষমতায় বছর পার করলেও এখনো ইরানের স্বীকৃতি পায়নি তালেবান সরকার৷ তবে সন্ত্রাস দমনের স্বার্থে একসঙ্গে কাজ করছে ইরান আর আফগানিস্তান৷ খবর ডয়চে ভেলের। 
গত ১৫ সেপ্টেম্বর ইরানের সংবাদ সংস্থা তাসনিম দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়ের মন্ত্রী এসমাইল খাতিবের একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করে৷ সেখানে এসমাইল খাতিব বলেন, ইরান ও তালেবান সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করছে৷ 
ইরানের রেভোল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সংবাদ সংস্থাটিকে তিনি আরো বলেন, পশ্চিমা বিশ্ব সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-কে সিরিয়া থেকে তাড়িয়ে দেওয়ায় তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলে ঘাঁটি গেড়েছে। সেখানে এমন পাহাড়ি এলাকায় তারা (আইএস) অবস্থান নিয়েছে, যেখানে তালেবান সরকার যেতেই পারে না৷ সেখান থেকে তারা তালেবান সদস্যদের ওপর হামলা চালাচ্ছে৷ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমরা এখন তালেবানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি৷
এদিকে ইরানও নিজেদের ভূখণ্ডের সন্ত্রাসী হামলা নিয়ে উদ্বিগ্ন৷ এক বছরেরও কম সময়ে দক্ষিণাঞ্চলের সিরাজ শহরে শিয়াদের এক মাজারে দু-দুবার হামলা হয়েছে৷ গত আগস্টে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়৷ এর আগে ২০২২ সালের অক্টোবরে একই স্থানে ভয়াবহ এক হামলায় ১৩ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছিলেন৷
ইরানের ৯৫০ কিলোমিটার (৫৯০ মাইল)-এর মতো এলাকা আফগান সীমান্ত সংলগ্ন৷ দুর্গম পাহাড়বেষ্টিত সেই এলাকায় এককভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জন্যই প্রায় অসম্ভব৷ এ কারণে সন্ত্রাস দমনের যৌথ উদ্যোগ প্রয়োজনীয়তা স্বীকার করেন নিরাপত্তা বিশ্লেষক নিসার আহমাদ সিরাজী৷ 
তবে তিনি মনে করেন, শুধু আইএস-এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে আফগানিস্তান এবং আফগানিস্তান সংলগ্ন দেশগুলোতে সন্ত্রাসী হামলা বন্ধ করা যাবে না, কারণ,‘শুধু আইএস নয়, আফগানিস্তানে এখন অন্য জঙ্গি সংগঠনগুলোও সক্রিয়৷ সেগুলোও আফগানিস্তান এবং আফগানিস্তানের পাশের সব দেশ এবং অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠতে পারে৷
তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি ইরান৷ তবে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে৷ অতীতে সন্ত্রাসী হামলা রোধে তার সুফলও পেয়েছে ইরান৷ সে কথা এখনো স্মরণ করেন ইরানের সংসদ সদস্য মাহমুদ নাবাভিয়ান। তিনি বলেছেন, তালেবানের সহায়তায় অতীতে আমরা পবিত্র নগরী মাশাদের ওপর সন্ত্রাসী হামলা প্রতিহত করেছি৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat