ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-০৫
  • ৫৬৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ান অনুর্ধ্ব-১৭ দলের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। এর আগে উয়েফাও রাশিয়ার ছোটদের দলটিকে সব ধরনের আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের অনুমতি দেয়। এর মাধ্যমে অনুর্ধ্ব-১৭ বিশ^কাপে খেলার পথে আর কোন বাঁধা থাকলো না রাশিয়ার। তবে বাছাইপর্বে অংশ না নেয়ায় আগামী মাসে ইন্দোনেশিয়ায় অনুর্ধ্ব -১৭  বিশ^কাপে অবশ্য অংশ নিতে পারবে না রাশিয়া।
গত সপ্তাহে রাশিয়ান যুব দলটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল উয়েফা। কিন্তু ইউক্রেনে চলমান আগ্রাসনের কারনে রাশিয়ান জাতীয় দলকে নিষিদ্ধের ঘোষনা বহাল রয়েছে। 
ফিফা জানিয়েছে ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে যুব দলটি খেলতে পারবে। তবে তাদের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও জাতীয় প্লেয়িং কিট কোথাও ব্যবহার করা যাবেনা।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক আগ্রাসনের পর থেকে সব ধরনের আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে রাশিয়াকে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছিল। ফিফার সাথে একমত পোষন করে উয়েফাও সব ধরনের ইউরোপীয়ান প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat