ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৭১৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরিকৃত বঙ্গবন্ধুর ম্যুরাল ও অতীশ দীপংকর শ্রীজ্ঞান হলে তৈরিকৃত অতীশ দীপংকরের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে প্রতিকৃতি দুইটি উন্মোচন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। প্রতিকৃতি উন্মোচন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতীশ দীপংকর হলে ।
অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট অধ্যাপক ড. জ্ঞান রত্ন শ্রমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. সজীব কুমার ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমরা সবাই একসাথে কাজ করায় খুব সহজেই এত বড় কাজ করা সম্ভব হয়েছে (নব নির্মিত দুটি হল)। আমাদের কাজে আমার প্রক্টরিয়াল বডির সদস্য, আমাদের সিন্ডিকেট মেম্বার, হল প্রভোস্টসহ সবাই কাজ করেছে। দুটি নতুন হল ছাত্রদের আবাসন সুবিধা কিছুটা হলেও বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ছাত্রদের হলে থেকে পড়াশোনায় জোর দেওয়ার ব্যাপারে ভিসি বলেন, তোমরা হলে থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। মনে রাখবে- তোমরাই গড়বে সোনার বাংলা।
এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন- সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক, প্রক্টর ড. নূরুল আজিম সিকদার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।
উল্লেখ্য, গত ২০১৫ সালের ৮ অক্টোবর বঙ্গবন্ধু হল উদ্বোধন করা হয় এবং ২০১৬ সালের ২১ জানুয়ারি অতীশ দীপঙ্কর হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সম্প্রতি প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষে হল গুলো ছাত্রদের জন্য উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের ম্যুরাল উন্মোচন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat