ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১০-১২
  • ৪৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ বাড়ৈ মণি, কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ির সাবেক সভাপতি ডা. অরুণ কান্তি বিশ্বাস, শিক্ষক পিনাকী রঞ্জন দাস, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সময় পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা  পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, গোপালগঞ্জ জেলা শহরের  ২২টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় পূজার পাঁচদিন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা, পূজা মন্ডবে নিরাপত্তা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক নিযুক্ত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat