ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১০-১৪
  • ৫৬৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলমান ওয়ানডে বিশ^কাপের ১২তম ম্যাচে ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে ৩৬ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। নিজেদের ওয়ানডে ইতিহাসে ভারতের বিপক্ষে ব্যাটিং ধসের আজকের ম্যাচটি তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ^কাপে নিজেদের তৃতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৯ দশমিক ৩ ওভারে ২ উইকেট ১৫৫ রান তুলে ভালো অবস্থানেই  পৌঁছে যায় পাকিস্তান। কিন্তু এরপর নাটকীয়ভাবে ভারতের বোলিংয়ের সামনে অসহায়ের মত আত্মসমর্পন করে পাকিস্তানের ব্যাটাররা। ৮০ বলের ব্যবধানে ৩৬ রানে শেষ ৮ উইকেট হারায় পাকিস্তান। তাতেই এই ব্যাটিং ধ্বসের লজ্জার ঘটনা পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তৃতীয়স্থানে জায়গা করে নেয়।
এর আগে দু’বার নাটকীয়ভাবে ব্যাটিং ধ্বসে ৮ উইকেট হারিয়েছিলো পাকিস্তান। ১৯৯৩ সালে কেপ টাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ উইকেট ১১ রান থেকে ৪৩ রানে অলআউট হয় পাকিস্তান। ৩২ রানে শেষ ৮ উইকেট হারিয়েছিলো পাকরা। যা এখনও সবচেয়ে বাজে ব্যাটিং ধ্বস  পাকিস্তানের। ঐ ম্যাচটি ৭ উইকেটে হেরেছিলো পাকরা।
এরপর ২০১২ সালে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে ৩৩ রানে শেষ ৮ উইকেট হারিয়েছিলো পাকিস্তান। ২ উইকেটে ১৬৬ রান থেকে ১৯৯ রানে শেষ হয় পাকদের ইনিংস। এটি তালিকার দ্বিতীয়স্থানে রয়েছে। ঐ ম্যাচে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৪৩ রান করেছিলো লংকানরা। ব্যাটারদের ব্যর্থতায় ৪৪ রানে হার বরণ করে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat