ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-১০-২১
  • ৫৬৪৭১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জেলা শহরের বাবুরহাট বাজার এলাকায় প্রস্তুতি নেয়া হয় বাল্যবিয়ের। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ওই বিয়ের সব প্রস্তুতি বন্ধ করে দেয়।
শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। তিনি বলেন, শুক্রবার বাদ জুমআ বাবুরহাট বাজারের জনৈক লোকমান মিজির বাড়িতে বাল্যবিবাহের আয়োজন চলছিলো।
 গোপন সংবাদের ভিত্তিতে উক্ত তথ্য উপজেলা প্রশাসনের নজরে আসে। প্রশাসনের তৎপরতায় উক্ত অপরাধ সংঘটনের পূর্বেই আইনানুগভাবে প্রতিরোধ করা হয় এবং বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী অভিভাবকের মুচলেকা গ্রহণ করা হয়।
এ সময়ে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য, মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক নাছিমা আক্তার এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat