ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৪৫৯২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার কাপাসিয়ায় শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে আজ রোববার বিকেলে এমপি-ডিসি ও এসপি’র বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। 
পরে তারা সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার পূজারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত মতবিনিময় করেন এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন। 
এ সময় গাজীপুর লেডিস ক্লাবের সভানেত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সুরাইয়া খান, গাজীপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জিনিয়া ফারজানা, পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ পূজারীগণ উপস্থিত ছিলেন। 
কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নে এবছর ৬৮টি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূঁজা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটি মন্ডপে স্থানীয় এমপি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat