ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৫৯২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় জুটি রণবীর এবং দীপিকা। সম্প্রতি কফি উইথ করন (সিজন- ৮)-এর প্রথম পর্বে এসে বোমা ফাটালেন বলিউডের এই জনপ্রিয় জুটি। যেখানে নিজেদের সম্পর্ক নিয়ে নানা অজানা তথ্য ফাঁস করেছে এই দম্পতি।
বিয়ের পর এই প্রথমবার জুটি বেঁধে কোনো রিয়েলিটি শোতে এলেন দীপিকা এবং রণবীর। কফি উইথ করণ সিজন ৮ এর প্রথম পর্বে তারাই ছিলেন করণের অতিথি। সেখানে যেমন এই তারকা জুটি তাদের বিয়ের ভিডিও পাঁচ বছর পর প্রকাশ্যে আনেন তেমনই জানান তাদের সম্পর্কের নানা অজানা কথাও। এদিন রণবীর তার এবং দীপিকার প্রথম দেখার কথাও বলেন।
দীপিকার সঙ্গে প্রথম দেখার দিন নিয়ে রণবীর সিং জানান, 'ককটেল' সিনেমায় দীপিকাকে দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। তিনি দীপিকা পাড়ুকোনের নাম সাজেস্ট করেছিলেন সঞ্জয় লীলা বানশালির ছবি 'গালিয়ো কী রাসলীলা রাম লীলা' সিনেমার জন্য। 'ককটেল' দেখেই তিনি দীপিকার নাম সাজেস্ট করেন।
রণবীর বলেন, 'আমি এমন একটা জায়গায় বসেছিলাম সেখানে একটা বড় কাঠের দরজা ছিল। আর যেহেতু বাড়িটা সমুদ্রের পাশেই সমুদ্র তাই সমানে হাওয়া আসছিল। তখন তার মধ্যেই সাদা চিকনকারী চুড়িদার পরে দেখতে পাই দীপিকাকে। ঠিক যেন দেবী।'কী মিল পেলেন নেটিজেনরা?
রণবীর এই একই রকম কথা কফি উইথ করণের পুরনো সিজনে এসেও বলেছিলেন। তবে সেটা দীপিকাকে নিয়ে নয়, অনুশকাকে নিয়ে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির সাফল্যের পর এসে তিনি এই কথা বলেছিলেন। সম্প্রতি সেই পুরনো ভিডিও খুঁজে বের করেছেন নেটিজেনরা। বলছেন দুটো অভিজ্ঞতাই কি তবে এক ছিল রণবীরের? নাকি তুমি অনুশকাকে গুলিয়ে ফেলেছেন দীপিকার সঙ্গে।
দুটো ভিডিও ক্লিপ জোড়া লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অনেকে। 'দুটো অভিজ্ঞতাই কি তবে এক ছিল রণবীরের? নাকি অনুশকাকে গুলিয়ে ফেলেছেন দীপিকার সঙ্গে?' এমন প্রশ্নে সয়লাব ফেসবুক ও এক্স (টুইটার)।
অনুশকার সঙ্গে প্রথম দেখার দিন সম্পর্কে রণবীর বলেন, বিশাল একটা দরজা খুলে অনুশকা ভেতরে ঢোকে। যেহেতু বড় দরজা তাই আমার মুখে বাতাসের ধাক্কা লাগে। আমি চোখ মেলে দেখি "গরজিয়াস" অনুশকা আসছেন।
এ সময় দীপিকা বলেন, রণবীরের সঙ্গে যখন সম্পর্কে ছিল তখন অন্য পুরুষদের সঙ্গেও মেলামেশা করেছি। তবে তাদের প্রেমে পড়িনি। কারণ, মনের দিক থেকে রণবীরই আমার কাছে ছিল সব। এসবই রণবীর জানে। আমার সমস্ত অতীতকে সে মেনে নিয়েছে। এটাই তো প্রেম।
উল্লেখ্য, এরপর ২০১৮ সালে বিয়ে করেন এই জুটি। বিয়ের জন্য তারা উড়ে গিয়েছিলেন ইতালির লেক কোমোর এক বিলাবহুল পাঁচতারা হোটেলে। সেখানেই চার হাত এক হয় তাদের। এরপর বেশ সুখী দাম্পত্য হিসেবেই সংসার জীবন পার করছে এই দম্পতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat