ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-১১-০১
  • ৪৫৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশন (ইসি)। প্রধান বিচারপতির খাস কামরায় আজ বিকালে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো.আলমগীর, মো. আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম এবং যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রধান বিচারপতি আমাদেরকে যথেষ্ঠ সময় দিয়েছেন। আমাদের সাথে খোলামেলা আলোচনা হয়েছে। 
তিনি বলেন, সাধারণ নির্বাচনে বিচারকরা ইলেক্টরাল ইনকোয়ারি কমিটির দায়িত্ব পালন করেন এটি উল্লেখ করে আমরা জানিয়েছি যে, আসন্ন জাতীয় সংসদের নির্বাচন এবার সিভিল কোর্ট ভ্যাকেশনের সময় হবে। সিভিল ভ্যাকেশনের কারণে ওই দায়িত্বটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের কাজটা পিছিয়ে যাবে। আলোচনার প্রেক্ষিতে তিনি এটি বিবেচনায় রাখার আশ্বাস দিয়েছেন।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat